জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া ছাত্রীদের ‘উদ্দেশ্যমূলক’ ছবি তুলতে গিয়ে শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হয়েছেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক এক নেতা। পরবর্তীতে তার গাড়ি তল্লাশি করে কয়েক ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মধ্যরাতের এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২রা জুলাই, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচিত খাবারের স্থান ‘বটতলা’ এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম দেবাশীষ চৌধুরী (৪৫), যিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার আমন্ত্রণে গত বৃহস্পতিবার রাতে বটতলায় খাবার খেতে এসেছিলেন দেবাশীষ চৌধুরী। খাবার খাওয়ার একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ছাত্রী সন্দেহ

করেন যে, দেবাশীষ তাদের অনুমতি না নিয়ে গোপনে ছবি তুলছেন। ছাত্রীরা তাৎক্ষণিকভাবে তার মোবাইল ফোনের গ্যালারি দেখানোর অনুরোধ করলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে ঘটনাস্থলে জাকসু নেতা, ছাত্রদল নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও নিরাপত্তা শাখার কর্মকর্তারা জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি গ্যালারি দেখাতে বাধ্য হন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হেঁটে যাওয়ার একাধিক ছবি পাওয়া যায়। একই সাথে তার ফোনে বটতলার খাবারের ছবিও দেখা যায়। এদিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার গাড়ি তল্লাশি করলে সেখান থেকে দুই ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এরপরই তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ছবি তোলার বিষয়টি স্বীকার করলেও কোনো খারাপ উদ্দেশ্য ছিল

না বলে দাবি করেন দেবাশীষ চৌধুরী। তিনি জানান,”আমি ক্যাম্পাসে ঘুরতে এসেছিলাম। তাই স্বভাববশত কিছু র‌্যান্ডম ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমার এক বোনকে পাঠিয়েছি। এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না।” অন্যদিকে গাড়িতে মাদক (বিয়ার) পাওয়ার প্রসঙ্গে এই যুবদল নেতা দাবি করেন, তার কাছে মদ্যপানের বৈধ লাইসেন্স রয়েছে, তাই তিনি এগুলো গাড়িতে সাথে রেখেছিলেন। ঘটনার খবর পেয়ে রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য অধ্যাপক আবদুর রাজ্জাক নিরাপত্তা শাখায় আসেন এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। সার্বিক বিষয়ে অধ্যাপক আবদুর রাজ্জাক সংবাদমাধ্যমকে বলেন,”বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে অভিযুক্ত ব্যক্তি ক্যাম্পাসে এসেছিলেন এবং দুজন ছাত্রীর ছবি তুলেছিলেন। বিষয়টি ছাত্রীদের দৃষ্টিগোচর হয় এবং তার ফোনেও এর প্রমাণ মেলে। নিরাপত্তা শাখায়

নিয়ে আসার পর তিনি নিঃশর্তভাবে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি ও তার গাড়ি কখনো জাবি ক্যাম্পাসে প্রবেশ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় ভিডিও স্বীকারোক্তি ও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত