‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
চেন্নাইয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রান তাড়া করতে নেমে রবিবার আইপিএল ২০২৬-এর অন্যতম সেরা এক ইনিংস খেললেন উরভিল প্যাটেল। চেন্নাই সুপার কিংসের এই ব্যাটার মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড স্পর্শ করেছেন। এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে শুরু থেকেই লখনউয়ের বোলারদের ওপর চড়াও হন প্যাটেল। বিশেষ করে লেগ-স্পিনার দিগভেশ রাঠির এক ওভারে তিনি টানা পাঁচটি ছক্কা মারেন। ডানহাতি এই ব্যাটার ১৩ বলে হাফ-সেঞ্চুরি করে যশস্বী জয়সওয়ালের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতার বিপক্ষে একই রেকর্ড গড়েছিলেন জয়সওয়াল। হাফ-সেঞ্চুরি করার পর প্যাটেল তার পকেট থেকে একটি চিরকুট বের করেন, যাতে লেখা ছিল— ‘এটা তোমার জন্য বাবা’। তার এই কাজ গ্যালারির দর্শক ও

সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করে নিয়েছে। প্যাটেল একবার ক্যাচ দিয়ে বেঁচে গেলেও থামেননি। শেষ পর্যন্ত ২৩ বলে ৬৫ রান করে শাহবাজ আহমেদের বলে আউট হন তিনি। বাউন্ডারির কাছে ক্যাচ ধরেন আবেশ খান। প্যাটেল যখন আউট হয়ে ফেরেন, ততক্ষণে ২ উইকেটে ১২৭ রান তুলে চেন্নাই জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান