হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ July, ২০২৬

হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ July, ২০২৬ |
বিভিন্ন স্থানে হোটেল, রিসোর্টে যথেচ্ছাচার করা, লাখ লাখ টাকা বিল না দিয়ে উল্টো হুমকি-ধমকির ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এক সাধারণ চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া বিল আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার এক ক্ষুদ্র চা বিক্রেতা গণমাধ্যমের সামনে এনসিপি নেতা শাহরিয়ার ও শাখাওয়াত হোসেনের নাম উল্লেখ করে এই বকেয়া টাকার দাবি তোলেন। ওই দোকানির ভাষ্যমতে, রাজনৈতিক কর্মকাণ্ড ও আড্ডার সুবাদে দীর্ঘদিন ধরে ওই দুই নেতা তার দোকান থেকে চা-নাস্তা খেলেও, এখন পর্যন্ত ২৫ হাজার টাকার বিশাল অঙ্কের বিল তারা পরিশোধ করেননি। টাকা না

পেয়ে অবশেষে নিরুপায় হয়ে পড়েছেন ওই চা দোকানি। বকেয়া টাকা আদায়ের কোনো পথ না দেখে তিনি সরাসরি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন। কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত বা মৌখিক আবেদনের মাধ্যমে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং নিজের উপার্জনের টাকা দ্রুত উদ্ধার করে দেওয়ার জন্য আকুল অনুরোধ জানিয়েছেন। গুলিস্তানের মতো ব্যস্ত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্বশীল পদের দুই নেতার বিরুদ্ধে এমন ‘ক্ষুদ্র বকেয়া’ আটকে রাখার অভিযোগে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা গুঞ্জন। স্থানীয়দের অনেকেই বলছেন, সাধারণ ব্যবসায়ীদের সাথে এমন আচরণ দলের ভাবমূর্তিকে সংকটে ফেলছে। ঢাকার ইয়েমেনি ইন্টারন্যাশনাল হোটেলে সাড়ে ১২ লাখ টাকা না দিয়ে উল্টো সেখানে নারী নিয়ে মাসের

পর মাস মৌজ মাস্তির ঘটনা নিয়ে সৃষ্ট বিতর্কের মাঝেই চা দোকানের ২৫ হাজার টাকা বকেয়ার এই অভিযোগ এনসিপি নেতাদের নৈতিকতা ও দায়িত্বশীলতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই বিষয়ে অভিযুক্ত দুই নেতার আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা কেন্দ্রীয় কমিটির পরবর্তী পদক্ষেপ এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ