আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ July, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ July, ২০২৬ |
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলের হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে দেওয়া এক পোস্টে নেইমারের অবসরের বিষয়টি নিশ্চিত করে লেখেন, ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। একই পোস্টে নেইমারের আবেগঘন বক্তব্যও তুলে ধরা হয়। সেখানে ব্রাজিলিয়ান তারকা বলেন, আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ। ২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর টানা প্রায় দেড় দশক জাতীয় দলের হয়ে

খেলেছেন নেইমার। এই সময়ে তিনি চারটি বিশ্বকাপে অংশ নেন। বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও দেশের ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন। অলিম্পিক ফুটবলেও ছিল তার উজ্জ্বল অবদান। ২০১২ সালের অলিম্পিকে ব্রাজিলকে রৌপ্য পদক এনে দেওয়ার পর ২০১৬ সালের রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে দেশকে প্রথমবারের মতো ফুটবলে স্বর্ণপদক জেতান নেইমার। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে ১২৯টি আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে জায়গা পাননি নেইমার। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেন এবং শেষ

ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের একমাত্র গোলটি করেন। তবে সেই গোলও ব্রাজিলকে হার থেকে রক্ষা করতে পারেনি। নেইমারের বিদায়ী ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে। নেইমারের বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ সময় ধরে ব্রাজিল ফুটবলের অন্যতম মুখ হয়ে থাকা এই তারকা রেখে গেলেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত, রেকর্ড এবং কোটি ভক্তের ভালোবাসা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান