শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬

আরও খবর

ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’

বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার

অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক

শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ |
শরীয়তপুর জেলা শহরে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অর্থাৎ একেবারে প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা যুবদল নেতার একটি ক্লাব গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ৫ই জুলাই, রোববার রাত ৯টার দিকে এই ঝটিকা উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদের পরপরই ক্লাবের সমস্ত নির্মাণসামগ্রী প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রাতের আঁধারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একদম সামনে সরকারি জমি দখল করে একটি ক্লাব ঘর রাতারাতি দাঁড় করিয়ে ফেলা হয়। এই অবৈধ স্থাপনাটি গড়ে তোলার পেছনে ছিলেন শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারী। সরকারি জায়গায় এমন দুঃসাহসিক

দখলের বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে যুবদল নেতা নুরুজ্জামানকে গত ৩০শে জুনের মধ্যে ক্লাবটি নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রশাসনকে দেওয়া নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও অবৈধ স্থাপনাটি সরানো হয়নি। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন সংবাদমাধ্যমকে জানান, “উক্ত রাজনৈতিক নেতা অসুস্থতার অজুহাত দেখিয়ে ৩০শে জুন পর্যন্ত সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু আলটিমেটাম শেষ হওয়ার পরও তিনি ক্লাবটি অপসারণ করতে ব্যর্থ হন। ফলশ্রুতিতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে ফেলা হয়েছে এবং জব্দকৃত নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করা হয়েছে।” রোববার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহির

নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অভিযানে অংশ নেন। আধঘণ্টার অভিযানে ক্লাবটি সম্পূর্ণ ভেঙে ফেলার পর সেটির ইট, কাঠ ও টিনসহ অন্যান্য সামগ্রী স্পটেই নিলাম ডেকে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক পরিচয়ের তোয়াক্কা না করে খোদ সরকারি দপ্তরের সামনের জমি এভাবে দখলমুক্ত করা বাকি দখলদারদের জন্য একটি বড় বার্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার