বেঙ্গালুরু নয়, আইপিএল ফাইনাল এবার আহমেদাবাদে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৬

বেঙ্গালুরু নয়, আইপিএল ফাইনাল এবার আহমেদাবাদে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৬ |
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা ফাইনাল বেঙ্গালুরু থেকে সরিয়ে আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মূলত বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পরিচালনাগত এবং লজিস্টিক সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্ত নিল বোর্ড। চিন্নাস্বামী স্টেডিয়ামকে ঘিরে গত বছরের একটি তিক্ত স্মৃতি এখনো সতেজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের পর আনন্দ মিছিল করতে গিয়ে স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারান। সেই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসন এবার আইপিএল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কড়া নিরাপত্তা শর্ত জুড়ে দিয়েছিল। ৩১ মে-র ফাইনাল আয়োজনের অনুমতি দেওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা কয়েক দফা

পর্যালোচনাও করা হয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে জানান, ‘শুরুতে বেঙ্গালুরুকেই ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছিল। তবে স্থানীয় সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে, যা বিসিসিআই-এর নির্ধারিত প্রোটোকল বা নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’ বোর্ডের নতুন সূচি অনুযায়ী, প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৬ মে পাহাড়ি শহর ধরমশালায়। এরপর এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দুটি হবে নিউ চণ্ডীগড়ে। সব শেষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের জন্য দলগুলো পাড়ি জমাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১ লক্ষ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি সাম্প্রতিক সময়ে বড় ম্যাচের সমার্থক হয়ে উঠেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হয়েছে এখানে। সব মিলিয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মতো আইপিএল ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়াম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব