টাইগারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ May, ২০২৬

টাইগারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৬ |
ইংলিশ ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ব্যক্তিগত সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে বুধবার (৬ মে) তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিনি স্টেডিয়ামে উপস্থিত হবেন। ধারণা করা হচ্ছে, আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের উৎসাহ দিতেই তার এই সফর। ক্লাব ফুটবলে এই সময়টা তার জন্য কিছুটা কঠিন যাচ্ছে। তার দল লেস্টার সিটি সম্প্রতি ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হয়ে ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে। মৌসুম শেষ হওয়ায় বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। অন্যদিকে, জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক ব্যস্ততাও সামনে

আসছে। আগামী ৫ জুন ইউরোপ সফরে গিয়ে বাংলাদেশ ফুটবল দল সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে, যা হবে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এদিকে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সিরিজ শেষ করে এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুরে, আর দ্বিতীয় টেস্ট হবে ১৬ মে সিলেটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং