ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৬

ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৬ |
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবারও ফাইনালে উঠেছে। মঙ্গলবার কিংস অ্যারেনায় গ্রুপ পর্যায়ের দুই গ্রুপ চ্যাম্পিয়ন আজ ফাইনালে উঠার লড়াইয়ে নেমেছিল। কোয়ালিফায়ারের এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারায় কিংস। ম্যাচের তৃতীয় মিনিটে রাকিব হোসেনের গোলে বসুন্ধরা কিংস লিড নেয়। প্রথমার্ধে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আরেকটি গোল করলে সেটা বাতিল হয়। ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিট পর্যন্ত ব্রাদার্স ম্যাচে ছিল। ৭২ ও ৭৪ মিনিটে ডরিয়েল্টনের জোড়া গোলের পর থেকেই ছিটকে যায় তারা। ৮৮ মিনিটে সাব্বির হোসেন গোল করলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। ব্রাদার্স ইউনিয়ন হেরে গেলেও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কুমিল্লায়

ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। ঐ ম্যাচের জয়ী দল ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব