জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
দলের ব্যাটিং বিপর্যয়ে ত্রাতার ভূমিকায় জোসেফ কার্সন-ওলি রবিনসন। অবিশ্বাস্য লড়াইয়ে সেঞ্চুরি করেছেন তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা ্ ই প্রথম ঘটল এমন কীর্তি। সারের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সাসেক্স। ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তিনজন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। আরও দুই জন দুই অঙ্ক ছুঁতে পারেননি। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা লড়াই করেন ওপেনার ড্যানিয়েল হগস (২২) এবং তিন নম্বরে নামা টম ক্লার্ক (৪৪)। দ্বিতীয় উইকেটের জুটিতে তারা তোলেন ৬৩ রান। এই জুটি ভাঙার পর একের পর এক উইকেট হারাতে থাকে সাসেক্স। এক সময় সাসেক্সের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯২ রান। এরপর রুখে দাঁড়ান তিন

বোলার। আট নম্বরে ব্যাট করতে নেমে ফিন হাডসন প্রেনটিস আগ্রাসী মেজাজে পাল্টা আক্রমণ শুরু করেন। তাকে যোগ্য সঙ্গ দেন দলের আরও দুই বোলার জ্যাক কার্সন এবং ওলি রবিনসন। প্রেনটিস করেন ৫৮ বলে ৫৩। তার ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ১টি ছক্কা। কার্সনের সঙ্গে অষ্টম উইকেটে জুটিতে প্রেনটিস তোলেন ৭৫ রান। প্রেনটিস আউট হওয়ার পর কার্সন জুটি বাঁধেন রবিনসনের সঙ্গে। তাদের নবম উইকেটের জুটিতে ওঠে ১৭৩ রান। কার্সন ১০৫ রান করে আউট হন। মারেন ১৪টি চার। ১৪৯ বলের ইনিংসে যতটা সম্ভব ঝুঁকিহীন থাকার চেষ্টা করেন তিনি। দায়িত্ব নিয়ে ব্যাট করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা রবিনসনও। ১৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস

খেলেন তিনি। তার ব্যাট থেকে ১২টি চারের পাশাপাশি ১টি ছয় এসেছে। নিজের শতরান পূর্ণ করে ৯ উইকেটে ৩৫৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেন সাসেক্স অধিনায়ক রবিনসন। প্রথম শ্রেণির ক্রিকেটে একসঙ্গে ৯ এবং ১০ নম্বর ব্যাটারের সেঞ্চুরি করার রেকর্ড আর নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ ‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন