ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড
রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার
অলিম্পিকজয়ী মার্গারিটা ফিরছেন স্মৃতির কাছে
১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি
বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন
বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মঙ্গলবার আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করেছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তিনি পরিষদ কর্তৃক গঠিত তদন্ত কমিটির জমাকৃত প্রতিবেদন পেশ করেন, যেখানে গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে বেশ কিছু অনিয়ম খুঁজে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এই কর্মকর্তা আরও জানান যে, তারা প্রতিবেদনটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠিয়েছেন এবং ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করেছেন। এই কমিটি ৯০ দিনের মধ্যে বিসিবিতে একটি
নতুন নির্বাচনের আয়োজন করবে। ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে যারা রয়েছেন: তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানভীর চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।