ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
গত সপ্তাহে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল ব্রাজিল। মঙ্গলবার অরল্যান্ডোতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ ম্যাচ। দলের হয়ে গোল করেছেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে লিড নেয় ব্রাজিল। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের গতিময় দৌড় থেকে বল পেয়ে বতাফোগোর ফরোয়ার্ড দানিলো গোল করে দলকে এগিয়ে নেন। ৮৩ মিনিটে লোভ্রো মাজেরের গোলে ক্রোয়েশিয়া সমতায় ফিরলে ম্যাচ জমজমাট হয়ে ওঠে। তবে শেষ দিকে দৃশ্যপটে হাজির হন বদলি নামা তরুণ তারকা এনড্রিক। ৮৮ মিনিটে তিনি পেনাল্টি আদায়

করলে গোল করেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে এনড্রিকের পাস থেকেই বল জালে পাঠিয়ে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন মার্তিনেল্লি। এই জয় ব্রাজিলের জন্য একরকম মধুর প্রতিশোধও বটে। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। ষষ্ঠ শিরোপার মিশনে থাকা ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ক্রোয়েশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার