ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে
ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি
ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম
২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন
বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ
বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে নেয়। এবার তার পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি, হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তিনি।
গেল বিগ ব্যাশ মৌসুমে ১১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ওভারপ্রতি তিনি খরচ করেছেন মাত্র ৭.৮২ রান, তার বোলিং গড় ২০.৮৬। ২৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নেওয়া ছিল রিশাদের সেরা বোলিং ফিগার।
রিশাদ ছাড়াও তার দলের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।
বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি
হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। যার অংশ হিসেবে বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশিত হবে।
হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। যার অংশ হিসেবে বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশিত হবে।





