বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
নতুন করে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল বাশার সুমন। এছাড়া সহকারী হিসেবে যুক্ত হলেন নাদিফ চৌধুরি এবং নাঈম ইসলাম। আর আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বছর বয়সী বাশারের নির্বাচক হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান করার কৃতিত্বও তার। নতুন প্যানেলে বাশারের সঙ্গে আগে থেকে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের

প্যানেলেও ছিলেন। এছাড়া প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ইসলাম সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। অন্যদিকে, নাদিফ চৌধুরীও দীর্ঘদিনের অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। অবসরের পর বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করেছেন এবং তরুণ প্রতিভা খুঁজে বের করার সঙ্গে যুক্ত ছিলেন। নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই আসরের জন্য দল গঠনের দায়িত্বও তাদের ওপরই থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন