নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬

নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রথমে স্পেনের সঙ্গে ফিনালিসিমা ও কাতারের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল হয়েছিল আর্জেন্টিনার। এরপর বিশ্বচ্যাম্পিয়নরা ঘরের মাঠে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের সূচি ঠিক করেছিল। কিন্তু কাছাকাছি সময়ে মধ্য আমেরিকার দেশটির আরেকটি ম্যাচ থাকায় তাদের সঙ্গে খেলতে ফিফার অনুমোদন পায়নি লিওনেল স্কালোনির দল। এরপর নতুন করে দুটি প্রতিপক্ষ ঠিক করে আর্জেন্টিনা সূচি ঘোষণা করেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পৃথক দুটি বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতিতে এই মাসে দুটি আফ্রিকান দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলতে আর্জেন্টিনা। দুটি ম্যাচই হবে বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে। যা হবে ২০২৬ বিশ্বকাপের আগে নিজের দেশে মেসিদের শেষ ম্যাচ। স্বাগতিক দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার

উপলক্ষ্য বাড়ল আর্জেন্টিনার। প্রথমে বলা হচ্ছিল মেগা ইভেন্টের আগে তারা ঘরের মাঠে এক ম্যাচ খেলবে। ফিফার মার্চ ‍উইন্ডোতে প্রায় দলই দুটি করে ম্যাচ খেলবে। আর্জেন্টিনাও এবার সেই পথে হাঁটছে। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। এর আগে মৌরিতানিয়া মরক্কোর মাঠে ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু চলমান সংঘাতের কারণে সেই ম্যাচটি বাতিল করা হয়েছে। এদিকে, আর্জেন্টিনা এর আগে গত নভেম্বরে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল অ্যাঙ্গোলার সঙ্গে। আসন্ন দুটি ম্যাচ দিয়ে তাদের টানা তিন খেলাই হতে যাচ্ছে আফ্রিকান দেশের বিপক্ষে। এর আগে স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ফিনালিসিমা হওয়ার কথা ছিল কাতারে। কিন্তু

নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের আলোচনা চললেও, শেষ পর্যন্ত উভয়পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় সেই ম্যাচ হচ্ছে না। একইসঙ্গে বাতিল হয় কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচটিও। এরপর নির্ধারিত গুয়াতেমালা ম্যাচও বাতিল হয়েছে, কারণ দেশটি এর আগে ইতালির মাঠে গিয়ে আলজেরিয়ার সঙ্গে ম্যাচের সূচি ঠিক করেছিল। কাছাকাছি সময়ে তাদের আর্জেন্টিনা সফরে যাওয়ার বিষয়টি অনুমোদন দেয়নি ফিফা। এদিকে, গুয়াতেমালা ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যে স্কোয়াডও ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। একই স্কোয়াড নিয়ে তারা নতুন প্রতিপক্ষের মোকাবিলা করতে পারে। ২৮ সদস্যের স্কোয়াডে যথারীতি নেতৃত্বভার রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির কাঁধে। ঘোষিত আর্জেন্টাইন স্কোয়াডে নেই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। মূলত চোটের কারণে

তারা মাঠের বাইরে আছেন। এই স্কোয়াডে নতুন করে পরে যুক্ত হয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং জোয়াকিন পানিচেলি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। এ ছাড়া স্কোয়াডে আছেন রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ তারকারা। গত নভেম্বরে আর্জেন্টিনার সর্বশেষ অ্যাঙ্গোলা ম্যাচের অনুপস্থিত মার্কাস আকুনাও দলে ফিরেছেন। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বিতর্কের জন্ম দেওয়া জিয়ানলুকা প্রেস্তিয়ানিকেও ডেকেছেন স্কালোনি। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ভিনি, চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে তিনি নিষিদ্ধও হয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন