চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ March, ২০২৬

চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ March, ২০২৬ |
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা আল্ট্রা-ট্রেইল শিয়ামেন (ইউটিএমবি)-এ এই প্রথমবারের মতো বাংলাদেশি দৌড়বিদ হিসেবে অংশ নিয়েছেন ইমামুর রহমান। কঠিন এই প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি ২২:৫৫ ঘণ্টায় ফিনিশ লাইন স্পর্শ করেন। ফ্যাশন টিপস ১৪–১৫ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরি ছিল—১০০ কিমি, ৫০ কিমি, ২০ কিমি ও ১০ কিমি। এর মধ্যে ১০০ কিমি ক্যাটাগরির মোট দূরত্ব ছিল প্রায় ৯৭ কিলোমিটার এবং মোট উচ্চতা (Elevation Gain) ছিল ৭,০০০ মিটারেরও বেশি, যা এটিকে অত্যন্ত কঠিন একটি ট্রেইল রেসে পরিণত করেছে। প্রতিযোগিতার সময় আবহাওয়াও ছিল বেশ চ্যালেঞ্জিং। দিনের বেলায় ছিল তীব্র গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আর রাতের বেলায় তাপমাত্রা নেমে যায়

অনেক নিচে, ফলে দৌড়বিদদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৪১০০ জন দৌড়বিদ। তাদের মাঝেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ২২ ঘণ্টায় ফিনিশ লাইন অতিক্রম করে নতুন একটি মাইলফলক গড়েছেন ইমামুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার