ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ March, ২০২৬

ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ March, ২০২৬ |
ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। লন্ডনে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার মুসলমান এখানে ঈদের নামাজ পড়েন। নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। তবে অনেকেই ঈদের নামাজ শেষে তাড়াহুড়ো করে ছুটে যান নিজ কর্মস্থলে। ঈদ উপলক্ষে কোনও ছুটি না থাকায় অনেকেই দু:খ ও ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্ব লন্ডন ছাড়াও ব্রিকলেন, নিউহাম, বার্কিং, হাম্পস্ট্যাড, মেনর পার্ক ইত্যাদি স্থানের স্থানীয় মসজিদ ও কমিউনিটি সেন্টারেও আনন্দ–উল্লাসের মধ্য দিয়ে ঈদের নামাজ হয়েছে। নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এবারের নামাজে

ইরান ও ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করেছেন সবাই। তবে পরিবার পরিজনকে ছাড়া প্রবাসের ঈদ কিছুটা বিষাদের হলেও পূর্বলন্ডন যেন প্রবাসী বাংলাদেশিদের কাছে আরেক ছোট বাংলাদেশ। কারণে এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদ। যেখানে উচ্চস্বরে প্রতিটি নামাজের আজাদ পরিবেশনের করা হয়। ঈদ উপলক্ষে লন্ডনে বাংলাদেশিদের বাসাবাড়িতে ছিল নানান আয়োজন। পশ্চিম লন্ডনের এক বাড়িতে গিয়ে দেখা গেল দেশের মতো এলাহী খানাপিনার আয়োজন। পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি কী নেই। কোরমা-পোলাও আছে। সেখানে একে একে এসে উপস্থিত বিলেতের মিডিয়া পাড়ার বেশ কিছু কর্মী ও শিল্পী। খাওয়া-দাওয়া আর কুশলাদি বিনিময়ের পাশাপাশি চলে ঈদের গান আর দেশের ফেলে আসা

ঈদের স্মৃতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান