মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬

মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ |
শেষ পর্যন্ত ফাইনালাসিমা না হওয়াতে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তারই পরিপ্রেক্ষিতে আগামী এনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজরা। মধ্য আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচটির জন্য ২৮ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। স্কোয়াডে অনুমিতভাবেই রয়েছেন হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজদের মতো বড় তারকারা। স্কালোনির এই ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন নতুন মুখ। এস্তুদিয়ান্তেসের সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিংয়ের লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে

সর্বশেষ প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকেও ফেরানো হয়েছে এবারের স্কোয়াডে। চোটের কারণে এই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ এবং স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। এছাড়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও আলেহান্দ্রো গারনাচোর জায়গায় কোচ স্কালোনি আস্থা রেখেছেন নিকো পাজ ও জিয়ানলুকা প্রেস্তিন্নির ওপর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এখন পর্যন্ত এটিই আর্জেন্টিনার একমাত্র নির্ধারিত প্রীতি ম্যাচ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা। একনজরে আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি। ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া,

লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো। মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন