ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
দেশে ফিরছেন ইরানের নারী ফুটবল দলের সদস্যরা। তুরস্ক থেকে গাড়িতে করে গুরবুলাক সীমান্ত দিয়ে তাদের ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে তারা তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেন ইরানের নারী ফুটবলাররা। তুর্কি সংবাদমাধ্যমে বলা হয়েছে, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে পুলিশের নিরাপত্তায় তারা বিমানবন্দর ত্যাগ করেন। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকার করার পর, দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। তবে পরে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের অন্য সদস্যদের সঙ্গে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, পরিবারের সদস্যদের হুমকি ও চাপের

কারণে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩