বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬

বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ |
চলতি মাসের ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেনের বহুল কাঙ্ক্ষিত ফিনালিসিমা। কিন্তু মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতে ওই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। । কেননা, কাতারে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। এমন অবস্থায় কাতারে ম্যাচটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তাতে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন জাগে, তেমনি সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে কখনো ইংল্যান্ড কখনো স্পেন অথবা মরক্কোর মতো দেশগুলোর নাম শোনা যায়। এবার ফিনালিসিমা নিয়ে মুখ খুলেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান। তিনি জানিয়েছেন, ম্যাচটি কাতারে হবে কি না, সেটা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্প্যানিশ রেডিও অনুষ্ঠান

এল লারগুয়েরোতে লুসান বলেছেন, ‘দোহায় ম্যাচটা আয়োজন করা খুবই কঠিন ব্যাপার। এই ম্যাচের জন্য বুকিং করা দুটি চার্টার বিমান আমরা চারদিন আগে বাতিল করেছি। আশা করছি, ৪৮ ঘণ্টার মধ্যেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’ ম্যাচটা যে কাতার থেকে সরে যেতে পারে, সেটাও জানিয়েছেন লুসান, ‘সম্ভবত ম্যাচটা ইউরোপে সরে যেতে পারে। কারণ স্পেন ও আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারই ইউরোপে খেলেন। আর এটাই সবচেয়ে যৌক্তিক সমাধান।’ তবে দোহা থেকে ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া যে সহজ হবে না, সেটা স্প্যানিশ ফুটবলের প্রধান বলেছেন, ‘এখানে অনেক ব্যাপার জড়িত। উয়েফা ও কনফেমবল একটি কোম্পানি বা প্রোমোটারের মাধ্যমে এই ফিনালিসিমা আয়োজনের চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী, ফিনালিসিমাসহ ৬টি ম্যাচ

কাতারে আয়োজিত হবে। এর মধ্যে আছে স্পেন-আর্জেন্টিনা (২৭ মার্চ), মিসর-স্পেন (৩০ মার্চ), সৌদি-সার্বিয়া (৩০ মার্চ) এবং আর্জেন্টিনা-কাতার (৩১ মার্চ) ম্যাচ। সব মিলিয়ে এটি (ফিনালিসিমা) একটি বড় প্যাকেজের অংশ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম