রেকর্ড গড়ে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬
     ৪:৫১ পূর্বাহ্ণ

রেকর্ড গড়ে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬ | ৪:৫১ 16 ভিউ
নিউজিল্যান্ডকে একপেশে ফাইনালে ৯৬ রানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। রোববার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৮৬ হাজারেরও বেশি দর্শকের সামনে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার কীর্তি গড়ল তারা। একই সঙ্গে প্রথম দল হিসেবে নিজেদের মাটিতে বিশ্বকাপ ট্রফি জেতার ইতিহাস গড়ল সূর্যকুমার যাদবের দল। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুবার করে এই শিরোপা জিতেছিল।History টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে সহ-আয়োজক ভারত ৫ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়ে। জবাবে ১৯ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে বল হাতে ৪ উইকেট নিয়ে প্রধান ভূমিকা রাখেন জাসপ্রিত বুমরাহ। শুরুতে অক্ষর প্যাটেল নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন। বিপজ্জনক ব্যাটার ফিন

অ্যালেনকে ৯ রানে ফিরিয়ে তিনি কিউইদের চাপে ফেলে দেন। এরপর বুমরাহ তার দুর্দান্ত স্লোয়ার আর ইয়র্কারের জাদুতে কিউই ব্যাটারদের দাঁড়াতেই দেননি। তিনি ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনার টিম সাইফার্ট ২৬ বলে ৫২ রান করেন। কিন্তু নবম ওভারে বরুণ চক্রবর্তীর বলে তিনি আউট হওয়ার পর কিউইদের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩ রান করলেও দলের হার এড়াতে পারেননি। শেষ উইকেটে জেকব ডাফিকে আউট করে ভারতের বড় জয় নিশ্চিত করেন অভিষেক শর্মা। এর আগে ব্যাটিংয়ে ভারতের ভিত গড়ে দেন ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। অভিষেক ২১ বলে ৫২ রান করে আউট হলেও স্যামসন তার বিধ্বংসী

ফর্ম ধরে রাখেন। ৪৬ বলে ৮৯ রানের ইনিংসে তিনি পাঁচটি চার ও আটটি ছক্কা মারেন। তাদের ৯৮ রানের ওপেনিং জুটি ভারতকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। তিন নম্বরে নামা ইশান কিষাণও ছিলেন আগ্রাসী। ২৫ বলে ৫৪ রান করেন তিনি। শেষ দিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রান করে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করে দেন। নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম এক ওভারে স্যামসন, কিষাণ ও সূর্যকুমারকে আউট করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও সেটি যথেষ্ট ছিল না। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই একই ভেন্যুতে এবার বিশ্বজয় করে পুরনো ক্ষতে প্রলেপ দিল মোস্তাফিজুর রহমানদের প্রতিবেশী

দেশ ভারত। গ্যালারিতে বসে এই জয় উপভোগ করেন ভারতের দুই বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও এমএস ধোনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা ৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সরকারের ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত রাত ১২টার পর সেহরি খেলে কি রোজা হবে? ‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, বিপিসির কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন তেহরানে তেল ডিপোতে ইসরায়েলি হামলা, পাল্টা হামলার হুমকি ইরানের ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা