বাংলাদেশকে বিধ্বস্ত করল উত্তর কোরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করল উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
এএফসি নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার শক্তির কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। শুক্রবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। উত্তর কোরিয়ার কিম কিয়ং-ইয়ং জোড়া গোল করেন। অন্যদিকে, বাংলাদেশের গোলরক্ষক মিলে আক্তার বেশ কিছু দারুণ সেভ না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত। এমনকি ভিএআরের কল্যাণে উত্তর কোরিয়ার আরও দুটি গোল বাতিল হয়।বাংলাদেশি সংস্কৃতি ​প্রথম ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশ যে লড়াকু ফুটবল খেলেছিল, এই ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। পুরো ম্যাচেই রক্ষণ সামলাতে ব্যস্ত ছিলেন সাবিনা-আফিদারা। উত্তর কোরিয়ার ক্ষিপ্র গতির ফুটবল আর নিখুঁত পাসিংয়ের সামনে বাংলাদেশের মেয়েরা অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন। ​ম্যাচের শুরু থেকেই

দাপট দেখায় র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া। তবে শুরুর দিকে মিলে আক্তার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে কোচ পিটার বাটলার ম্যাচের ৪০ মিনিটেই তিনটি পরিবর্তন আনেন। স্বপ্না রাণী, আনিকা রাণিয়া ও উমেহলা মারমাকে মাঠে নামিয়েও লাভ হয়নি। প্রথমার্ধের শেষ দিকে এসে ছন্দপতন ঘটে বাংলাদেশের, হজম করতে হয় দুই গোল। ​বিরতির ঠিক পরেই ব্যবধান ৩-০ করে ফেলে উত্তর কোরিয়া। ৫০ মিনিটে বক্সের ভেতর অধিনায়ক আফিদা খন্দকার ফাউল করলে পেনাল্টি পায় কোরিয়ানরা। এরপর আরও দুই গোল হজম করে বাংলাদেশ, যার শেষটি আসে ম্যাচের ৮৯ মিনিটে। ​পুরো ম্যাচে বাংলাদেশ কেবল রক্ষণেই ব্যস্ত ছিল। প্রথম ৩০ মিনিটেই ১০টি ক্লিয়ারেন্স করতে হয়েছে ডিফেন্ডারদের। উল্টোদিকে

১১২ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ আক্রমণভাগে উত্তর কোরিয়াকে কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি। ​গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম