এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬

এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৬ |
কাগজে-কলমে লড়াইটা ছিল ‘ডেভিড বনাম গোলিয়াথে’র মতো—একপক্ষে ১৭ নম্বর র‍্যাঙ্কিংয়ের শক্তিশালী চীন, অন্যপক্ষে ১১২ নম্বরে থাকা বাংলাদেশ। কিন্তু মঙ্গলবার সিডনির মাঠে নয়বারের চ্যাম্পিয়নদের সঙ্গে সমানতালে লড়াই করল লাল-সবুজের প্রতিনিধিরা। হারলেও মাঠের লড়াকু ফুটবল দিয়ে অভিষেকেই সবার প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরলাইন দেখে এই লড়াইয়ের পুরো চিত্র বোঝা সম্ভব নয়। পুরো ম্যাচেই দুর্দান্ত রক্ষণ আর সাহসের পরিচয় দিয়েছেন পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই সুশৃঙ্খল রক্ষণভাগ নিয়ে চীনের আক্রমণ সামলাতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধের ১৪ মিনিটে তো উল্টো চীনকেই স্তব্ধ করে দিতে পারত তারা। ঋতুপর্ণা চাকমার সেই চিরচেনা দূরপাল্লার শট কোনোমতে

ঠেকিয়ে দেন চীনের গোলরক্ষক চেন চেন। ২৪ মিনিটে চীন একবার জালে বল পাঠালেও ভিএআর পরীক্ষায় সেটি অফসাইড বলে বাতিল হয়। তবে বিরতির ঠিক আগে খেই হারায় বাংলাদেশ। ৪৪ মিনিটে ওয়াং শুয়াংয়ের গোলে এগিয়ে যায় চীন। প্রথমার্ধের যোগ করা সময়ে ঝাং রুই ব্যবধান দ্বিগুণ করেন। পুরো ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। চমক হিসেবে তাকে মূল একাদশে নামিয়েছিলেন কোচ বাটলার। একের পর এক দারুণ সেভ করে মিলি কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। বেশ কিছু পরিবর্তন এনে খেলার গতি বাড়ান কোচ। ১৯৯৯ বিশ্বকাপের রানার্স-আপ দলটির সঙ্গে সমানতালে বলের দখল রাখা এবং আক্রমণ করার চেষ্টা করে বাংলাদেশ।

এর ফলে চীনের ছন্দ অনেকটাই ভেঙে যায়। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ আর কোনো গোল হজম করেনি। শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াইটা ছিল সমানে-সমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম