স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে রেকর্ড রান তাড়ার চাপ ছিলো, ভরপুর গ্যালারির গর্জনে সেমিফাইনালে যাওয়ার চ্যালেঞ্জ ছিলো ভারতে সামনে। এমন মঞ্চে সঞ্জু স্যামসন খেললেন অসাধারণ এক ইনিংস। তার মোহনীয় ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবিয়ানরা। স্যামসনের ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে চড়ে ৪ বল আগে খেলা শেষ করে স্বাগতিক দল। ৫০ বলের ইনিংসে ১২ চার আর চারটি ছক্কা মারেন স্যামসন। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে ৭০ রান তুলে ৪ উইকেটে ১৯৫ রানের

বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জেসন হোল্ডার (৩৭*) ও রোভম্যান পাওয়েল (৩৪*) অবিচ্ছিন্ন থেকে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন। ভারতের হয়ে প্রথম ব্রেকথ্রু আনেন বরুণ চক্রবর্তী, তিনি শাই হোপকে (৩২) বোল্ড করেন। এছাড়া জাসপ্রিত বুমরাহ নেন শিমরন হেটমায়ারের উইকেট। তবে ভারতের ফিল্ডিং ছিল বেশ নড়বড়ে; তারা তিনটি সহজ ক্যাচ মিস না করলে ক্যারিবীয়দের সংগ্রহ আরও কম হতে পারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে টানা দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামা স্যামসন এক প্রান্ত আগলে রাখেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৮ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। এরপর তিলক বর্মা এসে খেলেন

১৫ বলে ২৭ রানের ক্যামিও। ১৫তম ওভারে দলীয় ১৪১ রানে তিলক বিদায় নিলেও স্যামসন অবিচল ছিলেন। শেষ দিকে হার্ডিক পান্ডিয়া ১৭ রান করে আউট হলেও ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শুরু হয় ইডেনের আকাশে আতশবাজির রোশনাই। ম্যাচ শেষে আবেগাপ্লুত স্যামসন বলেন, ‘এই জয় আমার কাছে পুরো পৃথিবী জয়ের সমান। যেদিন থেকে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি, এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম।’ ম্যাচ জেতানোর কৌশল কার কাছ থেকে শিখেছেন—এমন প্রশ্নে তিনি জানান, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো কিংবদন্তিদের কাছ থেকেই তিনি ম্যাচ শেষ করার শিল্প রপ্ত করেছেন। এদিকে দিনের অন্য ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার

কলকাতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা। আর টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার আহমেদাবাদে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের