ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬
     ৪:৩৯ পূর্বাহ্ণ

ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৩৯ 15 ভিউ
চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। কিছুদিন আগে আসন্ন এই মেগা ইভেন্টের টিকিটের দাম প্রকাশ করেছিল ফিফা। যা অন্য যে কোনো আসরের চাইতে অনেক বেশি। এ নিয়ে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি। এরই মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, বিশ্বকাপ নিয়ে ‘অবিশ্বাস্য’ সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নাকি ১০৪টি ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএনবিসিকে ইনফান্তিনো জানান, প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে চার সপ্তাহে ৫০৮ মিলিয়ন তথা ৫০ কোটি ৮০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। তিনি বলেন, জানুয়ারিতে মূল বিক্রয় পর্বে ২০০টিরও বেশি দেশ

থেকে আবেদন এসেছে। যদিও তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সমালোচকদের একাংশের প্রশ্ন—এত বিপুল আবেদন কি ‘বট’ বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এসেছে কি না? ফিফা সেই অভিযোগ নাকচ করে বলেছে, প্রতিটি আবেদনই ‘স্বতন্ত্রভাবে যাচাই করা হয়েছে।’ প্রথমবারের মতো ইনফান্তিনো বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে তথ্য দিলেও কোন ম্যাচে কত আবেদন পড়েছে—সেই পূর্ণ চিত্র পরিষ্কার করেননি। তার দাবি, প্রতিটি ম্যাচই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। যদিও পরে ফিফার একটি সূত্র জানায়, ইনফান্তিনো আসলে বলতে চেয়েছেন—সব ম্যাচই বিক্রি হয়ে যাবে বলে তাদের প্রত্যাশা। কিছু টিকিট শেষ মুহূর্তের বিক্রির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন! বিশ্বকাপ থেকে

বিদায়ের পর মুখ খুললেন অস্ট্রেলিয়ার কোচ ফিফা সভাপতি বলেন, ‘এ রকম কিছু আমরা আগে কখনও দেখিনি, অবিশ্বাস্য।’ এদিকে, সমর্থক সংগঠনগুলো টিকিটের দামকে ‘অতিরিক্ত’ বলে উল্লেখ করেছিল এবং পুনঃবিক্রয় সাইটগুলোতে ইতোমধ্যে রেকর্ড দামে টিকিট বিক্রি হচ্ছে। এ বিষয়েও কথা বলেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ার কারণেই এমন হচ্ছে।’ ইনফান্তিনো ধারণা দেন, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপ থেকে ফিফার আয় হবে প্রায় ১১ বিলিয়ন ডলার বা তারও বেশি। তিনি বলেন, এই অর্থের প্রতিটি ডলার ফিফার ২১১টি সদস্য দেশে ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাপক বিভ্রাটে ইউটিউব, ভোগান্তিতে ব্যবহারকারীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, মহাসড়ক অবরোধ ভূমিকম্পে কাঁপল দেশ আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দির মুক্তির সম্ভাবনা দ্যা হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, সর্বোচ্চ ক্যাটাগরিতে মোস্তাফিজ ফুটবল বিশ্বকাপ দেখতে বাংলাদেশের জনসংখ্যার তিন গুণ আবেদন! মহান একুশে ফেব্রুয়ারি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে বাসায় তানিয়া বৃষ্টি ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ : মার্কিন সুপ্রিম কোর্ট সারা দেশে রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ৫৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত চলমান থাকা স্বত্বেও নির্বাচনের ৩দিন আগে ফয়েজ আহমদ তৈয়্যবকে সেইফ এক্সিট দিলো ইউনূস; নেপথ্যে কোন স্বার্থ? নিজের অর্থ সম্পদ বাড়িয়ে নিয়েছে কিন্তু দেশের অর্থনীতিকে করেছে পঙ্গু আওয়ামী লীগঃ মাথা নোয়াবার নয় আওয়ামী লীগঃ মাথা নোয়াবার নয় ‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির