পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে এবং তার ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। রোববার অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা দেওয়া হয়। অভিযোগ করা আরিফুর রহমান সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন শিক্ষার্থী তাকে ঘিরে ধরেন। অভিযোগে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিকস বিভাগের ৪৮তম ব্যাচের মোহাম্মদ ইমন ও দর্শন বিভাগের একই ব্যাচের মো. সাহানুর রহমান সানজুর নাম উল্লেখ করা হয়। তাদের সঙ্গে আরও

পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি ছিলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও অভিযুক্তরা তার মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে ফুটেজ পরীক্ষা করেন এবং ব্যবহৃত ক্যামেরা (সনি আলফা ৬৪০০) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ক্যামেরার লেন্স ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সহকারী প্রক্টর ও সাংবাদিক সমিতির প্রতিনিধিদের জানানো হয়। তবে, অভিযোগ দাখিলের পর অভিযুক্তদের সঙ্গে আরও কয়েকজন এসে পুনরায় তাকে হেনস্তা ও ভয়ভীতি দেখান বলে আরিফুর রহমান অভিযোগ করেন। ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘একই ঘটনায় আমাকে দুই দফায় লাঞ্ছনার শিকার হতে হয়েছে। পরবর্তীতে সামাজিক

যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’ অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ ইমন বলেন, ‘ঘটনার বর্ণনা একপেশে। তার দাবি, সেদিন একটি ভিন্ন ঘটনার সূত্র ধরে উত্তেজনা তৈরি হয় এবং সাংবাদিক নিজেই আক্রমণাত্মক আচরণ করেন।’ ক্যামেরা ভাঙচুরের অভিযোগও তিনি অস্বীকার করেন। এদিকে সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, উভয় পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সংবাদ সংগ্রহের স্বাধীনতায় বাধা দেওয়া হলে তা গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।

দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের