ভ্যাকু দিয়ে ২০০ বছরের মন্দির ভাঙা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত বার্তা—এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ January, ২০২৬

ভ্যাকু দিয়ে ২০০ বছরের মন্দির ভাঙা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত বার্তা—এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৬ |
ভ্যাকু দিয়ে ২০০ বছরের মন্দির ভাঙা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত বার্তা—এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। ইউনুস–জামাতের বাংলাদেশে সংখ্যালঘু মানেই টার্গেট। কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় দুইশ বছরের পুরোনো শ্রী শ্রী কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আবারও ভয়ংকর প্রশ্ন তুলেছে। ১৩ জানুয়ারি সন্ধ্যায় খোশবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়া বড় দিঘির পাড় এলাকায় কোনো উস্কানি ছাড়াই ঐতিহ্যবাহী এই মন্দিরটি ভ্যাকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বরুড়া পৌরসভার দেওড়া ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম এক ভ্যাকু চালকের সহায়তায় পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, বরং ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের শতাব্দীপ্রাচীন বিশ্বাস ও ইতিহাসের অংশ। তবুও

দিনের আলো ফুরোতেই এমন দুঃসাহসী হামলা প্রমাণ করে, উগ্রবাদীরা এখন আর কিছুই ভয় পায় না। অবৈধ জামাতি ইউনুস সরকারের সময়ে ক্ষমতার ছায়া পেয়ে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর, নিপীড়ন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। ক্ষমতা দখলের পর থেকেই সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এক ধরনের অঘোষিত নিপীড়ন নেমে এসেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জামায়াত-বিএনপি রাজনীতির উত্থান ঘটলেই সংখ্যালঘুরা সবচেয়ে বেশি টার্গেট হয়। বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে উগ্রবাদীরাই আইন হয়ে উঠবে, আর সংখ্যালঘুরা থেকে যাবে অনিশ্চয়তার অন্ধকারে।⁩

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ