রাজধানীতে আজ কোথায় কী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ January, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ January, ২০২৬ |
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। অর্থ উপদেষ্টার কর্মসূচি সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টা ১৫ মিনিটে একই স্থানে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার কর্মসূচি বাংলাদেশ শিশু একাডেমিতে বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী প্রার্থীদের নিয়ে ‘সংসদ নির্বাচন ও গণভোট’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবে। সভায় সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিএনপির কর্মসূচি নির্বাচন কমিশন অফিসে বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে। সোনালী ব্যাংকের কর্মসূচি বেলা ১২টায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে (৩য় তলা), মতিঝিল, ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কর্মসূচি সকাল সাড়ে ১০টায় গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে ঢাকা

রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ডিএমপির প্রেস ব্রিফিং ডিএমপি বিভিন্ন অপারেটরের ৫০,০০০-এর বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বেলা পৌনে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ডিএমপির ডিসি-সাইবার উত্তর হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। বিডার কর্মসূচি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ৯টায় ‘নর্থইস্ট ইন্ডিয়ান ওশান রিজিওনাল ডায়ালগ’ অনুষ্ঠিত হবে। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সকাল ১১টায় জুলাই গণহত্যাকে ফ্যাসিলিটেটকারী

তথাকথিত ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর মামলা দাখিলের পর দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?