সাইনবোর্ডে দুর্ধর্ষ ডাকাতি: চালকের গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬

সাইনবোর্ডে দুর্ধর্ষ ডাকাতি: চালকের গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ব্যস্ততম এলাকা সাইনবোর্ডে সন্ধ্যা রাতে যাত্রীসহ এক রাইড শেয়ারিং চালক দুর্ধর্ষ ডাকাতির কবলে পড়েছেন। ভুক্তভোগী চালক রনি ইসলাম জানান, দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র (সুইচ গিয়ার) ঠেকিয়ে এবং যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের সহায়তা চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার বিবরণ দিয়ে চালক রনি ইসলাম জানান, তিনি গতকাল চাঁদপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাইনবোর্ড এলাকায় প্রবেশামাত্রই ৪-৫ জন দুর্বৃত্ত তার গাড়ির ওপর অতর্কিত হামলা চালায়। চালকের পাশের জানুলা সামান্য খোলা থাকায়, দুর্বৃত্তরা সেখান দিয়ে গলায় সুইচ গিয়ার ঠেকিয়ে তাকে জিম্মি করে

ফেলে। মুহূর্তের মধ্যে গাড়ির সব দরজা খুলে চালকের কাছে থাকা নগদ ৫-৬ হাজার টাকা এবং যাত্রীদের মোবাইল ফোন ও সর্বস্ব ছিনিয়ে নেয় তারা। লুটের সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় জানিয়ে আতঙ্কিত চালক বলেন, "গলায় ছুরি ঠেকিয়ে তারা টাকা দাবি করে। আমি বাঁচার জন্য সব দিয়ে দেই। এক মিনিটের মধ্যে তারা সব লুট করে পালিয়ে যায়।" সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ভুক্তভোগী জানান, ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। সেখান থেকে তাকে নিকটস্থ থানার নম্বর দেওয়া হয়। গাড়িতে থাকা এক যাত্রীর আইফোনের 'ফাইন্ড মাই ডিভাইস' অপশনের মাধ্যমে ছিনতাইকারীদের অবস্থান রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজারে শনাক্ত করা হয়।

বিষয়টি পুলিশকে জানিয়ে সাহায্য চাইলে পুলিশ উল্টো তাকে প্রশ্ন করে, "এখন আমরা কী করব? আমাদের করণীয় কী?" আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্লিপ্ততায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রনি ইসলাম। তিনি বলেন, "৫ই আগস্টের পর থেকে সড়কে জানমালের কোনো নিরাপত্তা নেই। সন্ধ্যা সাড়ে ৮টার সময়ও যদি সাইনবোর্ডের মতো ব্যস্ত এলাকায় এমন ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?" তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, রাস্তায় ট্রাফিক মামলা দেওয়ার জন্য পুলিশ থাকলেও মানুষের জানের নিরাপত্তা দিতে তাদের পাওয়া যায় না। এ ঘটনায় ভুক্তভোগী চালক ও যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু জঙ্গি হামলার শঙ্কা: হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফের ৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ২৭ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল ‘ইরান ভেনেজুয়েলা নয়’ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা জারি পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৪, ফিরলেন সাইফ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু