ক্সবাজারের রামু মায়ের পর এবার বাবাকেও হারালেন কারাবন্দী সেই দুই ভাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ক্সবাজারের রামু মায়ের পর এবার বাবাকেও হারালেন কারাবন্দী সেই দুই ভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
মায়ের কবরের মাটি শুকাতে না শুকাতেই না ফেরার দেশে পাড়ি জমালেন বাবাও। মাত্র দুই দিন আগে কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছিলেন কারাবন্দী দুই ভাই। সেদিন তাঁরা উপস্থিত সবার কাছে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়েছিলেন। কিন্তু দুই দিনের ব্যবধানে এবার বাবাকেও হারালেন তাঁরা। মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে। আজ সোমবার মারা যাওয়া ওই বাবার নাম নূর আহমদ। এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মারা যান তাঁর স্ত্রী মোস্তফা বেগম (৮০)। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাঈল নামের ওই দুই

ভাই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁরা প্রায় আড়াই মাস ধরে কক্সবাজার জেলা কারাগারে বন্দী। গত শনিবার বার্ধক্যজনিত কারণে মা মোস্তফা বেগমের মৃত্যু হলে ফরিদুল ও ইসমাঈলের প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করা হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আদালত তাঁদের পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। সেদিন কড়া পুলিশি পাহারায় পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে হাতকড়া পরিহিত অবস্থাতেই মায়ের জানাজায় অংশ নেন তাঁরা। স্থানীয় লোকজন জানান, মায়ের জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন দুই ভাই। তাঁরা দাবি করেন, কারও কোনো ক্ষতি তাঁরা করেননি, রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার

হয়েছেন। এ সময় তাঁরা মায়ের রুহের মাগফিরাত এবং অসুস্থ বাবা নূর আহমদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। জানাজা ও দাফন শেষে সেদিন বিকালেই তাঁদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই মাত্র দুই দিনের ব্যবধানে আজ মারা গেলেন তাঁদের বাবা নূর আহমদ। পরপর বাবা-মাকে হারিয়ে কারাবন্দী এই দুই ভাইয়ের পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনেরা আক্ষেপ করে বলেন, সন্তান হিসেবে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে বাবা-মায়ের পাশে থাকার সামান্য সুযোগটুকুও ফরিদুল ও ইসমাঈলের ভাগ্যে জোটেনি। জীবিত অবস্থায় বাবা-মাকে শেষবারের মতো সেবা করতে না পারার যে আক্ষেপ দুই ভাই মায়ের জানাজায় প্রকাশ করেছিলেন, বাবার মৃত্যুর মধ্য

দিয়ে সেই কষ্ট আজীবন তাঁদের বয়ে বেড়াতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার