ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক
আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট
বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ চূড়ান্ত—এমন সংবাদে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে কথা না বলেই অফিস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, ‘আমি এ বিষয়ে শুনছি, তবে কিছুই জানি না।’
পদত্যাগ করেছেন নাকি তাকে অপসারণ করা হয়েছে, এ প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।’
জানা গেছে, ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে
নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আজই (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।