নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ January, ২০২৬

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ January, ২০২৬ |
নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন। রোববার (৪ জানুয়ারি) দেশটির জরুরি সেবা বিভাগ এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিও নাইজেরিয়ার মাইদুগুরি থেকে এ ঘটনার খবর প্রকাশ করেছে। ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে জানান, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে। মোহাম্মদ গোজে আরও জানান, অন্য ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান

ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নাইজেরিয়ার ব্যস্ত নদীগুলোতে দুর্ঘটনা সাধারণ ঘটনা, যা প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন, নৌকার দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানার কারণে ঘটে। দেশটির পানিপথে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের