খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা সরকারের ‘কম্প্রোমাইজ’, থাকতে পারে আমেরিকার চাপ: সাংবাদিক মাহবুব কামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬

খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা সরকারের ‘কম্প্রোমাইজ’, থাকতে পারে আমেরিকার চাপ: সাংবাদিক মাহবুব কামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ |
নতুন সরকারে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াকে সরকারের একটি ‘কম্প্রোমাইজ’ বা আপস বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল। তাঁর মতে, আমেরিকাকে সন্তুষ্ট করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে, অথবা এর পেছনে বিদেশি কোনো চাপও থাকতে পারে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের প্রসঙ্গ টেনে সাংবাদিক মাহবুব কামাল বলেন, "প্রথমেই তো একটা কম্প্রোমাইজ করে ফেললো গভমেন্ট, খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার করে। আমার মনে হয়, সরকার আমেরিকাকে সন্তুষ্ট করতে চাইছে অথবা এক ধরনের চাপও থাকতে পারে।" টকশোতে তিনি এই নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, দলে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্য নেতার কোনো অভাব নেই। উদাহরণ হিসেবে

তিনি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম উল্লেখ করেন। তিনি বলেন, "আমীর খসরু মাহমুদ চৌধুরী যথেষ্ট দক্ষ এবং ইংরেজিতেও তাঁর ভালো দখল রয়েছে—যা একজন পররাষ্ট্রমন্ত্রীর জন্য অত্যন্ত জরুরি। তা সত্ত্বেও একজন টেকনোক্র্যাটকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।" তিনি আরও বলেন, "টেকনোক্র্যাটদের নিজস্ব কোনো রাজনৈতিক আদর্শ থাকে না। তাই রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে এই নিয়োগ স্পষ্টতই একটি আপস।" এছাড়া নতুন সরকারের পররাষ্ট্রনীতি ও ভূ-রাজনৈতিক অবস্থান নিয়ে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, বর্তমান সরকার একটি 'প্রো-লিবারেশন' বা মুক্তিযুদ্ধপন্থি সরকার। ক্ষমতা গ্রহণের পর তারা শহীদ মিনার ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে। ফলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোর প্রভাব উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং

তাদের সঙ্গে কেবল একটি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কই বজায় থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার