আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬

আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ |
পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য কর্মসূচি চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের ব্যয় কমানো এবং সামাজিক স্থিতিশীলতা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আল ধাফরা পৌর কর্তৃপক্ষ জানায়, মোট ৮২৩টি খাদ্যপণ্য কম দামে সরবরাহ করা হবে। পাশাপাশি ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে আগের মতোই ভর্তুকি বহাল থাকবে। রমজান উপলক্ষে নেওয়া এ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গালফ নিউজকে কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ বলছে, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারগুলোকে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়তা করা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজনীয় পণ্যের টেকসই সরবরাহ নিশ্চিত করাই এই পরিকল্পনার উদ্দেশ্য। আল ধাফরা অঞ্চলের ১৩টি খুচরা বিক্রয়কেন্দ্রে ভর্তুকিযুক্ত পণ্য পাওয়া যাবে।

এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে আবুধাবি কো-অপারেটিভ সোসাইটি। এ ছাড়া সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে অর্ডার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে পরিবারগুলো সহজে এসব পণ্য কিনতে পারে। সামাজিক সহায়তার অংশ হিসেবে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনা খরচে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সেবাও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ