ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দির মুক্তির সম্ভাবনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দির মুক্তির সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ |
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার একটি ক্ষমা আইনে স্বাক্ষর করেছেন। যার ফলে শত শত রাজনীতিবিদ, কর্মী, আইনজীবী ও মানবাধিকারকর্মী অচিরেই মুক্তি পেতে পারেন। এই আইনের মাধ্যমে সরকার প্রথমবারের মতো পরোক্ষভাবে স্বীকার করেছে যে দেশে রাজনৈতিক কারণে অনেকে বন্দি রয়েছেন। যা গত কয়েক দশক ধরে অস্বীকার করে আসছিল। খবর আলজাজিরার। এই ক্ষমা আইন স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গত ৩ জানুয়ারি কারাকাসে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর সরকারের সাম্প্রতিক সংস্কারের পথে ফেরার একটি অংশ হিসেবে। গত ২৭ বছরে ক্ষমতাসীন দলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া বিরোধী নেতা, কর্মী, মানবাধিকার রক্ষাকর্মী, সাংবাদিকসহ অনেকেই এই আইনের সুবিধাভোগী হতে পারেন। আইনটি ২০০২ সালের স্বল্পকালীন অভ্যুত্থান, ২০০৪

সাল থেকে বিভিন্ন মাসে অনুষ্ঠিত বিক্ষোভ ও নির্বাচনের সময়কার রাজনৈতিক প্রতিবাদ ও ‘হিংসাত্মক কর্মকাণ্ডে’ জড়িতদের ক্ষমা প্রদান করবে। পূর্ববর্তী খসড়ায় অবৈধ কার্যকলাপ উসকে দেওয়া, কর্তৃপক্ষের বিরোধিতা, বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগের কথা উল্লেখ ছিল। তবে চূড়ান্ত আইনে নির্দিষ্ট অপরাধের বিস্তারিত তালিকা দেওয়া হয়নি। আইনটি ২০১৯ সালের ঘটনায় সামরিক বিদ্রোহের অভিযোগে দণ্ডিতদের ক্ষমা প্রদান করবে না। এছাড়া রাজনৈতিক কারণে সম্পত্তি বাজেয়াপ্তকৃতদের সম্পদ ফেরত, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ভেনেজুয়েলার বন্দি অধিকার সংগঠন ফোরো পেনালের হিসাব অনুসারে, গত ৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৪৮ জন মুক্তি পেয়েছেন। তবে রাজনৈতিক কারণে এখনো ৬০০-এর বেশি বন্দি রয়েছেন। বন্দিদের পরিবারের

সদস্যরা কয়েক সপ্তাহ ধরে আটককেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। তারা অভিযোগ করেছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগের প্রতিশ্রুতি পূরণ করেননি। এই আইন স্বাক্ষরের মাধ্যমে ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকটের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বন্দিদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো এখনো সন্দিহান রয়েছে যে আইনটি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী