ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
অমর একুশে। বাঙালির এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় কীর্তি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
এই জনপদের মানুষের হাজার বছরের আত্মপরিচয়ের সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ভাষা আন্দোলন একটি কালজয়ী মাইলফলক। ধর্মের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই জাতিসত্ত্বার পরিচয় নির্মাণে ভাষা আন্দোলনের সূচনা। রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠিত করতে গিয়ে, ১৯৪৮ সালের ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর অনেক সহকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুরঘর এই ২১শে ফেব্রুয়ারি। পরবর্তীতে স্বাধিকার আন্দোলন ও
মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে ২১শে ফেব্রুয়ারির আত্মপরিচয়ের চেতনা। ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালিদের ভাষা শহীদ দিবস হয়ে থেমে থাকেনি, আমাদের সময়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-এর মর্যাদা পেয়েছে। আমরা নিজের ভাষা ও জাতিপরিচয়কে যেমন মর্যাদা দেবো, তেমনি সম্মান করবো পৃথিবীর সকল মাতৃভাষা ও জাতিপরিচয়কে- এটিই ২১শে ফেব্রুয়ারির দর্শন। দুর্ভাগ্যের বিষয়, আজ সংবিধান থেকে বাঙালি জাতিপরিচয় মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে, বাঙালির প্রাণের উচ্চারিত শব্দমালা মুছে ফেলে জোর করে নতুন পরিচিতির অনুপ্রবেশ করানোর পাঁয়তারা চলছে- আমরা উপলব্ধি করছি আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এখনো শেষ হয়নি। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের পাথেয়। আসুন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। বাংলার মানুষ মুক্তি পাক, বাংলার
মানুষের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক বাংলাদেশ চিরজীবী হোক।