ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের !

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ |
স্টাফ রিপোর্টার । আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি স্বীকারোক্তি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের শুরুতে তিনি ভারতের সরকারের একজন দূতের সঙ্গে একটি গোপন বৈঠক করেছিলেন। ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকটি গোপন রাখার অনুরোধ এসেছিল ভারতীয় দূতের পক্ষ থেকেই। অন্যান্য দেশের কূটনীতিকদের প্রকাশ্য সফরের সঙ্গে বিষয়টি ভিন্ন বলে উল্লেখ করেন তিনি। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই এবং সব পক্ষের সঙ্গে খোলা মন নিয়ে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এই বৈঠক নিয়ে শফিকুর রহমানের বক্তব্য বা বৈঠকের

কথা গোপন রাখার অনুরোধ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো তাৎক্ষণিক কোনো মতামত জানায়নি। ভারতীয় সরকারের একটি সূত্র অবশ্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে। এদিকে বুধবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার অন্তোষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ২০২৪ সালের আগস্টে তরুণদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দলটি আবার নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতীয় দূতের সঙ্গে বৈঠকের তথ্য সামনে আসায় আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনার শাসনামলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। বিশেষ করে বাণিজ্য

ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। তাঁর বিদায়ের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক শীতল হয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো ভারতের একটি কৌশলগত উদ্যোগের অংশ হতে পারে। সম্ভাব্য সরকার গঠন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, জামায়াত যদি কোনো ঐক্যভিত্তিক সরকারের অংশ হয়, তাহলে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতিবিরোধী পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর ভাষায়, দেশের অন্তত পাঁচ বছরের স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। দলটির অতীত রাজনৈতিক অবস্থান ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, তাঁরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চান না। বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাকেই দলটির নীতি হিসেবে তুলে ধরেন

তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া