জঙ্গি কানেকশন ও ভিসাকেন্দ্র বন্ধ: হারুন ইজহারের পুনরুত্থানে বড় বিপদের সংকেত দেখছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

জঙ্গি কানেকশন ও ভিসাকেন্দ্র বন্ধ: হারুন ইজহারের পুনরুত্থানে বড় বিপদের সংকেত দেখছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে নজিরবিহীন হামলার রেশ না কাটতেই গভীর রাতে থানায় হানা দিয়ে আটক আসামিদের ছাড়িয়ে নেওয়ার মতো ধৃষ্টতা দেখিয়েছেন কুখ্যাত জঙ্গি নেতা মুফতি হারুন ইজহার। একসময়ের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেনেড হামলা মামলার আসামি হারুন ইজহারের এই দাপট ও পুলিশের অসহায় আত্মসমর্পণ জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরীর খুলশী থানায় সদলবলে প্রবেশ করেন হেফাজত-ই- ইসলামের কট্টরপন্থী নেতা হারুন ইজহার। এর কয়েক ঘণ্টা আগেই তার অনুসারীরা চট্টগ্রামে ভারতীয় মিশনে হামলা চালিয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, হারুন ইজহার পুলিশ কর্মকর্তাদের ওপর চড়াও হয়ে ভারতীয় মিশনে

হামলার অভিযোগে আটক ১২ আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। বিস্ময়করভাবে, পুলিশের ওপর তার এই চাপের মুখে গত ২১ ডিসেম্বর ওই ১২ জন হামলাকারীকেই ছেড়ে দেওয়া হয়। একজন তালিকাভুক্ত জঙ্গির হুকুমে স্পর্শকাতর মামলার আসামিদের ছেড়ে দেওয়ার ঘটনা প্রশাসনের মেরুদণ্ডহীনতাকেই প্রকট করে তুলেছে। হারুন ইজহারের মতো ভয়ঙ্কর অপরাধীর দাপট শুধু রাজপথেই সীমাবদ্ধ নয়, খোদ সরকারের উচ্চপর্যায়েও তার অবাধ বিচরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোয়েন্দা সূত্রমতে, চলতি বছরের এপ্রিলে আইন মন্ত্রণালয়ের ভেতরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গোপন বৈঠক করেন হারুন ইজহার। কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একজন ওয়ান্টেড জঙ্গির সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির এই

বৈঠককে ‘চরম রেড ফ্ল্যাগ’ বা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন সামরিক গোয়েন্দারা। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তবে কি প্রশাসনের ছত্রছায়ায় জঙ্গিবাদীরা পুনর্বাসিত হচ্ছে? সহিংসতার পুরনো খলনায়ক হারুন ইজহারের অতীত ইতিহাস রক্তক্ষয়ী সন্ত্রাসের সাক্ষ্য দেয়। ২০০৯ সালে মুম্বাই হামলার পরিকল্পনাকারী ডেভিড হেডলির সঙ্গে তার সম্পর্কের কথা ফাঁস করে এফবিআই। ২০১৩ সালে লালখান বাজারে তার মাদরাসায় গ্রেনেড বিস্ফোরণে ছাত্র নিহত হওয়ার ঘটনা এবং সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা প্রমাণ করে তিনি কতটা বিপজ্জনক। পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং বাংলাদেশে ভারতীয় ও মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগ থাকার পরও তার জামিন পাওয়া এবং প্রকাশ্যে এমন আস্ফালন বিচারহীনতার সংস্কৃতিকেই নির্দেশ করে। চট্টগ্রামে ভারতীয়

ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া এবং কূটনীতিক পাড়ায় হামলার ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকে চরম সংকটে ফেলেছে। পুলিশ বলছে হারুন ইজহার নজরদারিতে আছেন, অথচ তিনি প্রকাশ্যে থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনছেন এবং ভারতবিরোধী জিহাদের ডাক দিচ্ছেন। জামিনে মুক্ত একজন দুর্ধর্ষ জঙ্গির এমন লাগামহীন কর্মকাণ্ড এবং প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে খাদের কিনারে নিয়ে গেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা