‘একাত্তরের পাক-হানাদার ও আল-শামস বাহিনীর কায়দায়’ মধ্যরাতে মহেশখালীতে রাখাইন পাড়া থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫

‘একাত্তরের পাক-হানাদার ও আল-শামস বাহিনীর কায়দায়’ মধ্যরাতে মহেশখালীতে রাখাইন পাড়া থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ |
কক্সবাজারের মহেশখালীতে গভীর রাতে অভিযান চালিয়ে মংলা'জ রাখাইন নামের রাখাইন সম্প্রদায়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে। সে বান্দরবান সরকারি কলেজে এইচ.এস.সি'তে অধ্যয়নরত এবং মহেশখালী পৌরসভার ০৮ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। ১৫/১৬ বছর বয়সী এই কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের ধরণ নিয়ে স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই অভিযানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের দোসর স্থানীয় আল-শামস ও আল-বদর বাহিনীর নির্মম অভিযানের সাথে তুলনা করা হচ্ছে। ‘একাত্তরের কায়দায়’ অভিযানের অভিযোগ: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর মধ্যরাতে মহেশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে মংলা'জ রাখাইনের গ্রামের বাড়িতে হানা দেয় পুলিশ। কলেজ ছুটিতে সে পরিবারের

সাথে দেখা করতে বান্দরবান থেকে মহেশখালী এসেছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারের মধ্যেই বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে ধরে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একটি অংশের দাবি, স্বাধীন দেশে একজন কলেজপড়ুয়া কিশোর ছাত্রকে গ্রেপ্তারের এই প্রক্রিয়া ভীতিকর। তারা অভিযোগ করে বলেন, "১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক-মিলিটারি স্থানীয় আল-শামস ও আল-বদরদের সহযোগীতায় ঠিক এভাবেই রাতের আঁধারে রাখাইন পল্লীতে হানা দিত। সে সময় বাড়ি থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে গণহত্যা বা নির্যাতন চালানো হতো। কিশোর মংলা'জকে গ্রেপ্তারের দৃশ্য সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।" এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মংলা'জ রাখাইনের শুভানুধ্যায়ীদের অভিযোগ, তিনি একাধারে উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের

সন্তান। ভিডিও এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে দেখা যায়, গ্রেপ্তারের সময় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কিশোর বয়সের একজন রাজনৈতিক কর্মীকে এভাবে ‘মিলিটারি কায়দায়’ তুলে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন