সাঈদীকে ‘জিন্দা কাফের’ ও ‘বিশ্ব টাউট’ আখ্যা দিলেন বনি আমিন: ওয়াজে ভুয়া ধর্মান্তরের নাটক সাজানোর অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

সাঈদীকে ‘জিন্দা কাফের’ ও ‘বিশ্ব টাউট’ আখ্যা দিলেন বনি আমিন: ওয়াজে ভুয়া ধর্মান্তরের নাটক সাজানোর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার বনি আমিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি জামায়াত নেতা ও বিতর্কিত ধর্মীয় বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কঠোর সমালোচনা ও গুরুতর জালিয়াতির অভিযোগ তুলেছেন। ভিডিওটিতে বনি আমিন সাঈদীকে ‘জিন্দা কাফের’, ‘বিশ্ব টাউট’ এবং ‘বিশ্ব বদমাইশ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বনি আমিন অভিযোগ করেন, দেলোয়ার হোসেন সাঈদী তার ওয়াজ মাহফিলে ইসলাম গ্রহণের যে দৃশ্যগুলো মঞ্চস্থ করতেন, তা ছিল সম্পূর্ণ সাজানো। তার দাবি, সাঈদী টাকার বিনিময়ে সুযোগ-সন্ধানী হিন্দু ও খ্রিস্টানদের ভাড়া করে আনতেন এবং হাজার হাজার মানুষের সামনে তাদের ‘নওমুসলিম’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ধর্মান্তরের নাটক সাজাতেন। বক্তব্যে বনি আমিন বলেন,

“এই লোকটাই প্রথম কিছু হিন্দুকে ভাড়া করে আনত। সুশীল শীল, হরেন্দ্রনাথ শীল বা যোগীবালা দাসীর মতো কাল্পনিক বা ভাড়াটে লোকদের মঞ্চে এনে বলা হতো—তারা ওয়াজ শুনে মুসলমান হয়েছে।” সাঈদীর শাস্তির বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে এই অ্যাক্টিভিস্ট বলেন, তিনি যৌবনকাল থেকেই সাঈদীকে একজন প্রতারক হিসেবে জানতেন। সাঈদীর ফাঁসি না হওয়ায় শুরুতে আক্ষেপ করলেও পরবর্তীতে তিনি মন্তব্য করেন, “শয়তান খুব দ্রুত মরা উচিত না। তাকে জিন্দা রেখে জেলের ভেতর তিল তিল করে কষ্ট দেওয়া উচিত।” ভিডিওটির শেষের অংশে দেলোয়ার হোসেন সাঈদীর একটি পুরনো ওয়াজের ক্লিপ যুক্ত করা হয়েছে, যেখানে তাকে মঞ্চে ১২ জন নওমুসলিম (৩ জন নারী ও ৯ জন পুরুষ) ইসলাম গ্রহণ

করেছেন বলে ঘোষণা দিতে দেখা যায়। বনি আমিন এই ক্লিপটিকে তার অভিযোগের স্বপক্ষে প্রমাণ হিসেবে ইঙ্গিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!