শিক্ষকের ওপর হামলা: শিবিরের পৈশাচিকতার নতুন নজির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫

শিক্ষকের ওপর হামলা: শিবিরের পৈশাচিকতার নতুন নজির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষের ইতিহাসে এক জঘন্য ও কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা শিক্ষকদের পদধূলি নিতো, সেখানেই উগ্রবাদী ছাত্রশিবির ও ‘ইউনূসের মব বাহিনী’র সন্ত্রাসীরা চড়াও হয়েছে পিতৃতুল্য শিক্ষকদের ওপর। গতকাল ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে গিয়ে এই ‘সন্ত্রাসী বাহিনীর’ বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও সম্মানিত শিক্ষকরা। পরিস্থিতির ভয়াবহতা এতটাই চরম ছিল যে, সন্ত্রাসীদের মারধরের মুখে টিকতে না পেরে জীবন বাঁচাতে শিক্ষকরা নিজ ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক জাতির কুলাঙ্গার এ বি জুবায়েরের নেতৃত্বে শিবিরের একদল চিহ্নিত সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী এই ন্যাক্কারজনক হামলা চালায়। জাতির বিবেক তৈরির কারিগর

শিক্ষকদের ওপর এমন পৈশাচিক হামলায় স্তম্ভিত পুরো দেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে নীল দলের শ্রদ্ধেয় শিক্ষকরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যেই ওত পেতে থাকা এ বি জুবায়ের ও তার সন্ত্রাসী বাহিনী শিক্ষকদের গতিরোধ করে। কোনো প্রকার কথাবার্তা বা ন্যূনতম সম্মান প্রদর্শনের তোয়াক্কা না করে, হায়েনার মতো শিক্ষকদের ওপর ঝাপিয়ে পড়ে শিবিরের কর্মীরা। বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের কিল, ঘুষি ও ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতা দেখায় এই সন্ত্রাসীরা। তাদের তাণ্ডবে আত্মরক্ষার কোনো উপায় না দেখে, সম্ভ্রম ও প্রাণ বাঁচাতে শিক্ষকরা দিগি্বদিক জ্ঞানশূন্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন। হামলার শিকার সম্মানিত শিক্ষকবৃন্দ শিবিরের এই উগ্রবাদী ও সন্ত্রাসী হামলায় লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের

প্রথিতযশা শিক্ষকরা। তারা হলেন: ১. অধ্যাপক ড. জিনাত হুদা (সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি)। ২. অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন (কনভেনর, নীলদল)। ৩. অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া (কো-কনভেনর, নীলদল)। ৪. অধ্যাপক ড. তৌহিদা রশীদ (কো-কনভেনর, নীলদল)। এই ঘটনা প্রমাণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শিক্ষার পরিবেশ হারিয়ে পুরোপুরি সন্ত্রাসীদের দখলে চলে গেছে। ভুক্তভোগী এক শিক্ষক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিচার চাইব কার কাছে? ভিসি স্যারের কাছে স্মারকলিপি দিতে গিয়েই যদি মার খেয়ে জান নিয়ে ফিরতে হয়, তবে আর অবশিষ্ট কী থাকে? সন্ত্রাসীরা হুমকি দিয়েছে, আমরা যদি ক্যাম্পাসে আর পা রাখি বা বিচার চাই, তবে এর চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।” বিশ্লেষকরা বলছেন,

শিক্ষকদের ওপর হাত তোলার মাধ্যমে শিবির প্রমাণ করেছে তারা কোনো ছাত্রসংগঠন নয়, বরং একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’। ক্যাম্পাসে তারা মব জাস্টিসের নামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের চোখের সামনে পিতৃতুল্য শিক্ষকদের পিটিয়ে বের করে দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং হামলাকারীরা বুক ফুলিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। নিজ কর্মস্থলে শিক্ষকরা আজ পলাতক আসামির মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন—যা একটি সভ্য জাতির জন্য চরম লজ্জার ও অপমানের। এই পৈশাচিক ঘটনার বিচার না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক চিরতরে ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন সচেতন মহল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা