শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আস্থা নেই—এই নৈতিক অবস্থানকে সম্মান জানিয়ে ওই আদালতে তাঁর পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তিনি মনে করেন, মক্কেলের আস্থা নেই এমন কোনো আদালতে তাঁকে ডিফেন্ড করতে যাওয়া অনৈতিক। সম্প্রতি এক ভিডিও বার্তায় জেড আই খান পান্না শেখ হাসিনার আইনি লড়াই থেকে সরে আসার এই কারণ ব্যাখ্যা করেন এবং বর্তমান বিচারিক প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন। জেড আই খান পান্না বলেন, ‘‘আমি আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি, মাননীয় শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা

নেই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেই আদালতে তো আমি তাঁকে ডিফেন্ড করতে পারি না। এটা উচিত না এবং অনৈতিক।’’ শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘‘এই বিচারটি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক সংগঠন তাদের মতামত ব্যক্ত করেছে। গত ১৬ বছর ধরে যারা আওয়ামী শাসনের বিরোধিতা করেছে, তারাও এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।’’ ভিডিও বার্তায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেওয়া সাজার যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের সাজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘যেখানে জমির জন্য আবেদনই করা হয়নি, সেখানে তাঁদের কীভাবে সাজা

দেওয়া হলো? এটা আমার বোধগম্য নয়।’’ তিনি জানান, দুদকের এই মামলায় তিনি আপিল করার চেষ্টা করবেন এবং অনুমতি না পেলেও এই অবিচারের বিরুদ্ধে ভুক্তভোগীদের পাশে থাকবেন। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘‘আদালতে যদি নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি, তবে সেখানে দাঁড়িয়ে লাভ নেই। আমি কোনো বিক্রয়যোগ্য পণ্য নই। যখন যেটা সঠিক মনে করেছি, সেটাই করেছি।’’ বক্তব্যের শেষে তিনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নিজের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘‘এ দেশ পাকিস্তানি, মৌলবাদী বা স্বাধীনতাবিরোধীদের হাতে যাবে না। লড়াই ছেড়ে যাব না।’’ তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক