ইউনূস চরম পুরুষতান্ত্রিক, হাপিস করে দিয়েছেন নোবেলের সঙ্গিনী তসলিমা বেগমকে: তসলিমা নাসরিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

ইউনূস চরম পুরুষতান্ত্রিক, হাপিস করে দিয়েছেন নোবেলের সঙ্গিনী তসলিমা বেগমকে: তসলিমা নাসরিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দাবি করেন, নোবেল পুরস্কার ড. ইউনূস একা পাননি, বরং তসলিমা বেগম নামের এক নারীর সঙ্গে যৌথভাবে পেয়েছিলেন। তসলিমা নাসরিনের অভিযোগ, ড. ইউনূস পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে সেই নারীকে ইতিহাসের আড়ালে ঠেলে দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন উল্লেখ করেন, নোবেল পুরস্কারের অর্ধেক অংশ ড. ইউনূসের এবং বাকি অর্ধেক তসলিমা বেগমের। অথচ আধা নোবেলের মালিক হয়েও বছরের পর বছর পুরো নোবেলের সম্মান একাই ভোগ করে আসছেন ড. ইউনূস। তিনি আরও বলেন, নোবেল পাওয়ার সুবাদে ড. ইউনূস নানা পুরস্কার ও

সম্মানে ভূষিত হলেও, তিনি কখনোই কাউকে মনে করিয়ে দেননি যে তার সঙ্গে একজন নারীও এই পুরস্কারের অংশীদার ছিলেন। তসলিমা নাসরিন তার স্ট্যাটাসে লিখেছেন, ‘‘কাউকে তিনি মনে করিয়ে দেননি যে তিনি একা নন, তাঁর সঙ্গে একজন নারীও পেয়েছিলেন নোবেল। তিনি হাপিস করে দিয়েছেন তাঁর নোবেলের সঙ্গিনীকে। মানুষ ভুলেই গিয়েছে তসলিমা বেগমের কথা।’’ লেখিকা গুরুতর অভিযোগ তুলে বলেন, তিনি শুনেছেন তসলিমা বেগমকে গ্রামীণ ব্যাংক থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। ড. ইউনূস নিজেকে অঢেল সম্পদের মাঝে এবং প্রচারের আলোয় রাখলেও, তার নোবেলজয়ী সঙ্গিনীকে দারিদ্র্যের অন্ধকার খাদে ছুড়ে ফেলেছেন। বর্তমানে তসলিমা বেগম অচেনা মানুষের মতো বেঁচে আছেন এবং কেউ জানে না যে তিনিও একজন

নোবেল বিজয়ী। ড. ইউনূসের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তসলিমা নাসরিন বিষয়টিকে ‘চরম পুরুষতান্ত্রিকতা’র উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘‘পুরুষ যখন নারীবিদ্বেষী এবং চরম পুরুষতন্ত্রে বিশ্বাসী, তখন নারীর প্রতিভাকে তারা যে করেই হোক আড়াল করতে চায়, আর নিজের যৎসামান্য প্রতিভাকেও ঢোল বাজিয়ে জানিয়ে দেয়। এই ষড়যন্ত্রে ইউনুস খুবই পারদর্শী।’’ তসলিমা নাসরিনের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন