ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ
ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত
যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে!
উচ্চশিক্ষায় আবাসিক সংকট
ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল ক্যাম্পাস: প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা
সুর থামছে একে একে: কনসার্ট বাতিলের মিছিলে কি মৌলবাদের পদধ্বনি?
এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।
পুনর্নিরীক্ষণের পর ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী, আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩টি।
গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।
গত বছর এইচএসসি
ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪টি। ফলাফল দেখার নিয়ম খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। পাশাপাশি আবেদনকারীরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পেয়েছেন। শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd ) থেকে ফল সংগ্রহ করতে পারবেন।