ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

ফার্স্ট হয়েও নিয়োগ পেলেন না শিবাশ্রী, তৃতীয় হয়েও শিক্ষক হলেন ভিসির মেয়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক নিয়োগে ভয়াবহ অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে খোদ উপাচার্য ড. আব্দুল মতিন–এর বিরুদ্ধে। নিজের মেয়েকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি মেধাতালিকায় শীর্ষে থাকা অন্য শিক্ষার্থীদের স্বপ্ন ধূলিসাৎ করেছেন বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। প্রচলিত নিয়ম ও নৈতিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত সংশ্লিষ্ট বিভাগের মেধাতালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়াই অলিখিত নিয়ম ও ঐতিহ্য। কিন্তু চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগে এই রেওয়াজ ভেঙে চুরমার করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপাচার্যের মেয়ে জেরিন তাসনিম মাইমুনাকে নিয়োগ

দিতেই পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছে। জেরিন ইটিই বিভাগের ১৯তম আবর্তের শিক্ষার্থী এবং নিজ ব্যাচে তার অবস্থান ছিল তৃতীয়। অথচ, তাকে জায়গা করে দিতে গিয়ে ১৮তম আবর্তের মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, উপাচার্যের মেয়েকে নিয়োগ দেওয়ার পথ মসৃণ করতে পূর্ববর্তী নিয়োগ বোর্ড রহস্যজনকভাবে বাতিল করা হয়। ২০২৪ সালের ১১ নভেম্বর ইটিই বিভাগে দুইজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এতে ১৮তম আবর্তের মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী শিবাশ্রী সেন ও দ্বিতীয় স্থান অধিকারী তাসনিয়া নশিন অরিন আবেদন করেন। তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায়ও অংশগ্রহণ করেন। কিন্তু চূড়ান্ত নিয়োগের ঠিক আগ মুহূর্তে কোনো গ্রহণযোগ্য

কারণ ছাড়াই সেই নিয়োগ বোর্ড বাতিল ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের দাবি, ওই সময় উপাচার্যের মেয়ের ফলাফল বা প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় কালক্ষেপণের জন্যই এই ‘নাটক’ সাজানো হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ জুলাই একই বিভাগে তিনজন প্রভাষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। অভিযোগ উঠেছে, এই দফায় ১৮তম আবর্তের মেধাতালিকায় প্রথম শিবাশ্রী সেন পুনরায় পরীক্ষায় অংশ নিলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। মেধার ভিত্তিতে তাকে নিয়োগ না দিয়ে ১৯তম আবর্তের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর সাথে উপাচার্যের মেয়েকে (যিনি তৃতীয় স্থান অধিকারী) নিয়োগ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক চুয়েটের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপাচার্যের মেয়েকে শিক্ষক বানানোর জেদ থেকেই আগের ব্যাচের

প্রথম ও দ্বিতীয় স্থানধারীদের বারবার বঞ্চিত করা হয়েছে। এটি কেবল স্বজনপ্রীতি নয়, এটি একটি নগ্ন অনিয়ম। একজন কম মেধাবী প্রার্থীকে সুযোগ দিতে গিয়ে একজন ফার্স্ট বয়/গার্লকে বাদ দেওয়া বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও ন্যায়বিচারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল।” ক্যাম্পাস সংশ্লিষ্টরা মনে করছেন, উপাচার্যের মতো দায়িত্বশীল পদে থেকে ড. আব্দুল মতিন–এর বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট