অক্টোবরে হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

অক্টোবরে হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
কারা হেফাজতে মৃত্যু এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনা সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিকে আরও ‘উদ্বেগজনক ও অস্থির’ করে তুলেছে। আজ শুক্রবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দেশে ৬৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল ৫২টি। একই সাথে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে প্রায় ৬২ শতাংশ। সেপ্টেম্বরে যেখানে আটজন বন্দীর মৃত্যু হয়েছিল, সেখানে অক্টোবরে ১৩ জন বন্দীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন কয়েদি এবং সাতজন হাজতি ছিলেন। এমএসএফের মতে, নারী ও শিশু নির্যাতন, রাজনৈতিক সহিংসতা, সীমান্তে হত্যাকাণ্ড এবং কারা হেফাজতে

মৃত্যু বেড়ে যাওয়ায় সার্বিক মানবাধিকার পরিস্থিতি এখনো চরম অবনতির দিকে রয়েছে। রাজনৈতিক সহিংসতা ও নারী নির্যাতন বৃদ্ধি প্রতিবেদনে জানানো হয়, রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং তাতে হতাহতের সংখ্যা উভয়ই অক্টোবরে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ৩৮টি ঘটনায় হতাহত হয়েছিল ২৯৬ জন। অক্টোবরে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জন। এদিকে, নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে। এমএসএফের তথ্য অনুযায়ী, অক্টোবরে মোট ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের চেয়ে সাতটি বেশি। এর মধ্যে ৭২টি ধর্ষণের অভিযোগ, ১৪টি দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এবং ধর্ষণের পর হত্যার অভিযোগের ঘটনা ঘটেছে ৭টি। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই মাসে ৫ জন প্রতিবন্ধী কিশোরী ও

নারী ধর্ষণের অভিযোগ তোলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন কারা হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধিকে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির চিত্র হিসেবে উল্লেখ করেছেন এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সাইদুর রহমান বলেন, “কারা হেফাজতে মৃত্যু এবং অজ্ঞাতনামা লাশের সংখ্যা বৃদ্ধি জনমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ সৃষ্টি করে।” তিনি আরও বলেন, “পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী শুধু এই লাশ উদ্ধার করেই ক্ষান্ত হচ্ছে। কিন্তু এসব লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা এবং সুরতহাল ও ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ উদ্‌ঘাটন করাই শুধু নয়, এসব লাশ আত্মীয়-পরিজনের কাছে পৌঁছে দেওয়া এসব বাহিনীর কাজ। কিন্তু একটি

অস্বাভাবিক মৃত্যু মামলা করা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর কোনো কাজ নেই।” অক্টোবরের এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে, আইন-শৃঙ্খলা ও মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা