বাংলাদেশে সহিংসতা বাড়ছে, রাজনীতিতে উপেক্ষিত নারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ January, ২০২৬

বাংলাদেশে সহিংসতা বাড়ছে, রাজনীতিতে উপেক্ষিত নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ January, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নারী, কন্যাশিশু ও সংখ্যালঘুদের ওপর হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এটি মৌলিক মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে স্পষ্ট করে তুলেছে। রাজনৈতিক অঙ্গনে নারীরা ব্যাপকভাবে উপেক্ষিত উল্লেখ করে বলা হয়, আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলেই কোনো নারী প্রার্থী নেই। বুধবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন সংস্থাটির নারী অধিকার বিভাগের সিনিয়র সমন্বয়ক শুভজিৎ সাহা। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা বেড়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম মনে করেন, নারীদের অবাধ চলাফেরা ও

সমাজে অংশগ্রহণ সীমিত করতে কিছু ধর্মভিত্তিক গোষ্ঠী তৎপর। এ কারণেই এসব সহিংসতা বেড়েছে। ২০২৫ সালের মে মাসে কট্টরপন্থি ধর্মীয় গোষ্ঠীগুলো লিঙ্গসমতা ও নারী অধিকারের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ করে। এসব কর্মকাণ্ডকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে সেগুলো বন্ধের দাবি জানানো হয়। এর পর থেকে নারী ও কন্যাশিশুরা মৌখিক, শারীরিক ও ডিজিটাল নিপীড়নের শিকার হচ্ছেন, যা ভয়ের পরিবেশ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে ২৭ বছর বয়সী পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণ সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে নারীরা ব্যাপকভাবে উপেক্ষিত। আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি

দলেই কোনো নারী প্রার্থী নেই। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি জামায়াতে ইসলামী তাদের ২৭৬ প্রার্থীর মধ্যে একজনও নারী নেই। বাংলাদেশ সরকারের উচিত দেশের নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। বিশেষ করে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা উচিত। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় দায়বদ্ধতা পালন করা জরুরি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। এগুলো কোনো নতুন দাবি নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের