স্থগিত হয়ে যেতে পারে বিপিএল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬

স্থগিত হয়ে যেতে পারে বিপিএল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাতে বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বিসিবির একটি সভা আছে। এরপরই বিপিএল চলবে নাকি স্থগিত হবে, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিপিএল গর্ভনিং কাউন্সেলের সদস্য সচিব এমনটাই জানিয়েছেন। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। দুপুর ১টায় এবং সন্ধ্যা ৬টায় দুটো ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা আন্দোলনের অংশ হিসেবে কোন ম্যাচই খেলতে মাঠে আসেনি। যে কারণে ম্যাচ দুটি স্থগিত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানায়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবি থেকে অপসারণের নিশ্চয়তা দিলেই তারা ক্রিকেটে ফিরবেন। পরে

বোর্ড এক অনলাইন সভা করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুলকে অপসারণ করে। তবে তার পরিচালক পদ বহাল আছে। এরপরই ক্রিকেট বোর্ড থেকে দিনের দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য ক্রিকেটারদের বলা হয়। কিন্তু নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতিতে মন গলেনি ক্রিকেটারদের। জানা গেছে, রাতে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সঙ্গে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি মালিকরা একটি সভা করবেন। এরপরই বিপিএলের ভাগ্য নির্ধারণ হবে। বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল সংবাদ মাধ্যমকে দেশের ক্রিকেটার ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ক্রিকেটাররা খারাপ খেললে তো তাদের ফি কেটে নেওয়া হয় না। তাদের পেছনে বোর্ড কোটি কোটি অর্থ খরচ করে, তারা কোন ট্রফি জিততে পারে না। টি-২০

বিশ্বকাপে বোর্ড দল না পাঠালে তাহলে ক্রিকেটারদের কেন ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় তিনি বোর্ডকে শরীর এবং ক্রিকেট ও ক্রিকেটারদের অঙ্গ বলে মন্তব্য করেন। তার ওই মন্তব্যে ক্ষুব্ধ হন ক্রিকেটার। বুধবার রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক অনলাইন সংবাদ সম্মেলনে, সব ধরনের খেলা বয়কট করেন। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন শর্ত দেন, নাজমুল বোর্ড থেকে পদত্যাগ করলেই কেবল মাঠে ফিরবেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার