*বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন স্যাংশন,কূটনৈতিক ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে কোণঠাসা* – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬

*বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন স্যাংশন,কূটনৈতিক ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে কোণঠাসা*

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত স্যাংশন কোনো আকস্মিক ঘটনা নয়। এটি সুপরিকল্পিত, আগ্রাসী এবং ভীতি সৃষ্টিকারী রাজনৈতিক চাপের অংশ। অভিযোগ স্পষ্ট এই স্যাংশনের আড়ালে বাংলাদেশিদের জন্য আমেরিকান ভিসা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বভৌম রাষ্ট্রের কোটি কোটি সাধারণ মানুষকে একসাথে শাস্তি দেওয়ার এই প্রবণতা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং ন্যূনতম নৈতিকতার ওপর সরাসরি আঘাত। বিগত সময়ে যখন র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর স্যাংশন আরোপ করা হয়েছিল, তখন মুখোশধারী সুশীল সমাজ, মানবাধিকার ব্যবসায়ী ও বিদেশি এনজিওনির্ভর গোষ্ঠী তখন দেশকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছিল। টকশো, কলাম ও বিবৃতিতে তাদের চিৎকার দেশজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। আজ, ড. ইউনূসের সরকারের আমলে পুরো জাতির ওপর ভয়াবহ ভিসা-স্যাংশনের অভিযোগ থাকলেও

তারা নিঃশব্দ, নির্বাক, নিশ্চুপ। এই নীরবতা নিছক কাকতালীয় নয় এটি পরিকল্পিত দাসত্বের বহিঃপ্রকাশ। এই মুখোশধারীরা দেশের প্রতি দায়বদ্ধ নয়, তারা দায়বদ্ধ কেবল বিদেশি প্রভুদের ইচ্ছার কাছে। যারা একসময় “মানবাধিকার” শব্দের মুখোশ পরে রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে হেয় করেছিল, তারা আজ মার্কিন অন্যায়ের বিরুদ্ধে এক বাক্যও উচ্চারণ করছে না। জঙ্গি কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়মকে অজুহাত বানিয়ে পুরো জাতিকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করানো নিছক কূটনীতি নয় এটি নগ্ন রাজনৈতিক ব্ল্যাকমেইল। এর লক্ষ্য একটাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং বাধ্যতামূলক আনুগত্য নিশ্চিত করা। আরও ভয়ংকর হলো মার্কিন দ্বৈত মানদণ্ড। ভারত যখন মার্কিন বাণিজ্যিক স্বার্থে বাধা সৃষ্টি করছে, তখনও তাদের নাগরিকদের ওপর শাস্তির সাহস নেই। কিন্তু বাংলাদেশ ও

পাকিস্তান দুই সার্বভৌম রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে সন্দেহ ও কোণঠাসার মধ্যে ফেলা হয়েছে। ড. ইউনূসের আমলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ভিসা জটিলতা, কূটনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির সংকট আজ স্পষ্ট। এই পরিস্থিতিতে দেশের ভেতরের মুখোশধারী সুশীলদের ভূমিকা সবচেয়ে লজ্জাজনক তারা জনগণের নয়, নীতির নয়, শুধু প্রভু বদলানো সুবিধাভোগী। ইতিহাস তাদের এই নীরব বিশ্বাসঘাতকতাকে কখনো ভুলবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’