পাকিস্তানের ইশারায় ক্রিকেট ধ্বংস, ইউনুস সরকারের ব্যর্থতা আর আসিফ নজরুলের নীরবতা—বাংলাদেশের ক্রিকেট আজ নেতৃত্বহীন লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ January, ২০২৬

পাকিস্তানের ইশারায় ক্রিকেট ধ্বংস, ইউনুস সরকারের ব্যর্থতা আর আসিফ নজরুলের নীরবতা—বাংলাদেশের ক্রিকেট আজ নেতৃত্বহীন লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ January, ২০২৬ |
স্টাফ রিপোর্টার : নিজস্ব বাস্তবতা, ইতিহাস ও সক্ষমতাকে পদদলিত করে পাকিস্তানের কথায় ভারতের সঙ্গে পাল্লা দিতে গিয়েই ইউনুস সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে—এ কথা আজ আর অস্বীকার করার উপায় নেই। অন্ধ অনুকরণ, রাজনৈতিক হঠকারিতা আর আত্মম্ভরিতার সিদ্ধান্তে দেশের ক্রিকেট আজ দিশাহীন, নেতৃত্বহীন ও বিশ্বাসহীন। ভারতের সঙ্গে প্রতিযোগিতা স্লোগানে ভালো শোনায়, কিন্তু বাস্তবে তার জন্য দরকার সুদূরপ্রসারী পরিকল্পনা, শক্তিশালী অবকাঠামো এবং দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। ইউনুস সরকার সেই ন্যূনতম বোধটুকুও দেখাতে ব্যর্থ হয়েছে। এর ফল ভোগ করছে ক্রিকেট—অপরিকল্পিত সিদ্ধান্ত, প্রশাসনিক বিশৃঙ্খলা, স্বেচ্ছাচারিতা এবং মাঠে লজ্জাজনক ব্যর্থতা। পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক ইশারায় ক্রিকেটকে ব্যবহার করার এই প্রবণতা শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, এটি

বাংলাদেশের ক্রিকেট স্বার্থের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। ক্রিকেট কোনো ক্ষমতা প্রদর্শনের খেলনা নয়, এটি একটি জাতির আবেগ, স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। সেই প্রতীককে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে। আজ ক্রিকেট ভাঙাচোরা, খেলোয়াড়রা অনিশ্চিত, দর্শক হতাশ—কিন্তু ক্ষমতার মসনদে বসে থাকা লোকজন নির্লজ্জ নীরবতায় বসে আছে। এই ধ্বংসের দায় ইউনুস সরকার কোনোভাবেই এড়াতে পারে না। জবাবদিহি এড়ানোর দিন শেষ—এখন সময় হিসাব চাওয়ার। এই সংকটকালে উপদেষ্টা আসিফ নজরুল নৈতিকতার কথা বলেন, সংস্কারের বুলি আওড়ান, কিন্তু ক্রিকেট প্রশাসনের এই ভয়াবহ বিপর্যয়ে তাঁর ভূমিকা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ। ক্রিকেট যখন দালালচক্র, স্বজনপ্রীতি ও চরম অদক্ষ ব্যবস্থাপনার কবলে, তখন একজন দায়িত্বশীল উপদেষ্টার নীরবতা আর নিরপেক্ষতা নয়—এটি সরাসরি অপরাধের শামিল। শুধু বক্তৃতা দিয়ে দায়িত্ব

শেষ হয় না। কাজ করতে না পারলে সরে দাঁড়ানোই নৈতিকতার ন্যূনতম শর্ত। তাই স্পষ্ট করে বলতে হয় বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে হলে আসিফ নজরুলের পদত্যাগ এখন আর দাবি নয়, এটি সময়ের অনিবার্য দাবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের