খুলনায় আগুনে পুড়ল জামায়াত কার্যালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ October, ২০২৫

খুলনায় আগুনে পুড়ল জামায়াত কার্যালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ October, ২০২৫ |
খুলনায় অগ্নিকাণ্ডে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ড কার্যালয়সহ আশপাশের দোকানপাটসহ রিকশার গ্যারেজ পুড়ে যায়। আজ ২৩শে অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে নগরীর মুজগুন্নি এলাকার ১৯নং সড়কে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে সড়কটির একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়, ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও তিনটি রিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ

বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানপাট, গ্যারেজ এবং জামায়াত অফিসের আসবাবপত্র ও কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ফায়ার সার্ভিস সূত্রে ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে আগুনে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি